ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অপপ্রচার ও সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদল–সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে প্রচার চালান ছাত্রদল–সমর্থিত সহসভাপতি আবিদুল ইসলাম। ৫ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়
জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে প্রচার চালান ছাত্রদল–সমর্থিত সহসভাপতি আবিদুল ইসলাম। ৫ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিং চালাচ্ছে। তিনি বারবার নির্বাচন কমিশনের কাছে গিয়েও এই ষড়যন্ত্র বন্ধ করতে ব্যর্থ হয়েছেন বলে জানান।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা একটি সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত আমরা যে জায়গাটাতে কনসার্ন জানিয়ে আসছি, সেটি হচ্ছে সাইবার বুলিং।"

আবিদুল ইসলাম আরও বলেন, নির্বাচনের সময় সব প্রার্থী নির্বাচন কমিশনের অধীনে থাকে এবং তাদের নিরাপত্তা দেওয়া কমিশনের দায়িত্ব। তিনি বলেন, যদি কমিশন এই সাইবার বুলিং বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের গোটা জাতিকে এটি জানানো উচিত। কারণ, ডাকসু নির্বাচন এখন আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটি গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়।

আবিদুল ইসলাম মনে করেন, অনলাইনে যে অপপ্রচার চলছে, সে বিষয়ে রাষ্ট্রকেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে। তিনি বলেন, প্রচারের সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং তার মনে হচ্ছে তিনি সঠিক ছাত্ররাজনীতির চর্চা করছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকারের সমর্থন দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আবিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানার পর তারা এ বিষয়ে মন্তব্য করবেন।

Post a Comment

0 Comments