দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ সাতজন গ্রেপ্তার
জামালপুর, ২১ জুলাই ২০২৫ – জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবদল নেতার নাম আকরাম হোসেন, যিনি দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন আবদুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), ও চান মিয়া (৬০)। তাদের সবাইকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অভিযান ও মামলার বিবরণ
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকার একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসানো হতো। এমন খবর পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা ওই এলাকায় অভিযান চালান এবং হাতেনাতে যুবদল নেতাসহ এই সাতজনকে গ্রেপ্তার করেন।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সন্ধ্যা ৬টার দিকে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
0 Comments
এখানে প্রকাশিত সংবাদ গুলো ইন্টারনেট, আমাদের নিজস্ব প্রতিবেদক এবং বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। কারো অধিকার এবং আত্মসম্মান কে ক্ষুন্ন করা আমাদের উদ্দেশ্য নয়।